রাঙামাটি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে তিন পার্বত্য জেলায় ইউপিডিএফ'র ডাকা সড়ক ও নৌপথ অবরোধ শুরু হচ্ছে বুধবার।
এরমধ্যে রাঙামাটি ও খাগড়াছড়িতে লাগাতার ৩৬ ঘণ্টা এবং বান্দরবান জেলায় ১২ ঘণ্টা এ অবরোধ পালিত হবে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ইউপিডিএফ'র রাঙামাটির জেলা সংগঠক অলকেশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের পূর্বঘোষিত এই কর্মসূচি অনুযায়ী অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স, ঔষধ, সংবাদপত্র বহনকারী ও সংবাদ সংগ্রহে নিয়োজিত যানবাহন এবং ধর্মীয় গুরুদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24