২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌর নির্বাচন আবারো স্থগিত

ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় চাঁদপুর পৌরসভা নির্বাচন আবারো স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 06:02 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

চাঁদপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় চাঁদপুর পৌরসভা নির্বাচন আবারো স্থগিত করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ আগামী তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়। আগামী ৩১ জুলাই এই পৌরসভায় ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। এর আগে ১৮ জানুয়ারি ও ২৭ জানুয়ারি দুইবার নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েও আদালদের নির্দেশে তা পিছানো হয়। চাঁদপুর শহরের পুরানবাজারের বাসিন্দা মঞ্জুরুল ইসলামের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেয়। আগের দুইবারও আবেদন করেছিলেন মঞ্জুরুল ইসলাম। রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল মতিন খসরু ও মো. মনিরুজ্জামান। মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, আগের রিটের পর আদালত ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন করার আদেশ দিয়েছিল। কিন্তু তা অসম্পূর্ণ থাকায় নির্বাচন আবারো তিনমাস স্থগিত করা হলো। এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.