ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ও বিজয়নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
মিরপুর থানার উডপরিদর্শক মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আনসার ক্যাম্প এলাকায় তানজিল পরিবহনের একটি বাস একটি টেম্পোকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পো চালকের সহকারী হরমুজ ঘটনান্থলেই মারা যায়।
টেম্পোর এক আরোহীকে আহত অবস্থায় ডেলটা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় বিক্ষুদ্ধ লোকজন বাসটি ভাংচুর করে। পরে পুলিশ বাসের চালক রবি ও তার সহকারী নাসিমকে গ্রেপ্তার করে।
এর আগে বেলা ১২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকের সামনে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে ছমিরউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি মোটর সাইকেলের সংঘর্ষে ছমিরউদ্দিন মারা যান বলে আমরা জানতে পেরেছি। তবে অপর মোটর সাইকেলটি পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/এলএইচ/জেকে/১৮১৯ ঘ.
bdnews24