২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে মদ-গাঁজাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলা সদরে মদ ও গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

মৌলভীবাজার, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলা সদরে মদ ও গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে কুলাউড়ার শঙ্করপুর গ্রামে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মদ বিক্রেতা কাজল মিয়াকে (৩০) পুলিশ গ্রেপ্তার করে। তার বাড়ি উপজেলার ভুকশিমইল ইউনিয়নে। কুলাউড়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) হাছানুজ্জামান জানান, কাজল দীর্ঘ দিন ধরে চা বাগান থেকে চোলাই মদ এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলো। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওদিকে রোববার সন্ধা ৬ টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে অফিসার্স কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ৮ কেজি ৭শ' গ্রাম গাঁজা উদ্ধার ও গিয়াস উদ্দিন (২৪) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। রাতে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গিয়াস উদ্দিনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর থানার আতিরপুর গ্রামে। মাধবপুর থানার ওসি ওবায়দুর রহমান খান জানান, আদালতের আদেশে তাকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬০৫ ঘ.