২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলগঞ্জে পুলিশের এসআইকে পিটুনি

আসামিকে না পেয়ে তার ভাইকে আটক ও মারধর করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটুনি দিয়েছে এলাকার লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

মৌলভীবাজার, জুরাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামিকে না পেয়ে তার ভাইকে আটক ও মারধর করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটুনি দিয়েছে এলাকার লোকজন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই সময় বিক্ষুব্ধ লোকজন উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম ও তার সঙ্গী তারেক মিয়াকে পিটুনি দিয়ে আটকে রাখে। পরে থানার ওসি গিয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে তাদের উদ্ধার করেন। কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন জানান, শুক্রবার রাত ৯টায় কমলগঞ্জ থানার এসআই আবুল হাসেম আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে যান একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি রকিব মিয়াকে (২৫) ধরতে। কিন্তু আসামিকে না পেয়ে তার বড় ভাই রফিক মিয়াকে আটক করে প্রকাশ্যে লাথি ও থাপ্পড় মারতে থাকেন এসআই আবুল হাসেম। এতে আদমপুর বাজারের বিক্ষুব্ধ লোকজন আবুল হাসেম ও তারেক মিয়াকে মারধর করে আটকে রাখে। ওসি আরো বলেন, রাত ১১টায় তিনি (ওসি) ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে এলাকাবাসী আসামি রকিব মিয়াকে ধরে দিলে পুলিশ তাকে নিয়ে থানায় যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৭ ঘ.