২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে জমি পেল কাতার দূতাবাস

নিজস্ব ভবন তৈরির জন্য ঢাকার গুলশানে কাতার দূতাবাসকে ২৫ কাঠার একটি প্লট দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব ভবন তৈরির জন্য ঢাকার গুলশানে কাতার দূতাবাসকে ২৫ কাঠার একটি প্লট দিয়েছে সরকার। বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চুক্তি হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব তন্দ্রা শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আব্দুল রহমান ইউ আল মোল্লা এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী গুলশান আবাসিক এলাকার এনই (কে) ব্লকের ৮৯ নম্বর সড়কের ৬ নম্বর প্লটের ২৫ দশমিক ৩৬ কাঠা জমি পেয়েছে কাতার দূতাবাস। এই প্লটের প্রতীকী মূল্য হিসাবে এক হাজার এক টাকা ধরা হয়েছে বলেও জানান তন্দ্রা শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এএল/১৬১১ ঘ.