ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএস'র মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ১৭৭ শিক্ষানবিস সহকারী কমিশনারের পদায়ন হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাদের পদায়ন হয়।
গত ১০ জুলাই ২৯তম বিসিএস'র মাধ্যমে মোট ১ হাজার ৪৮০ জনকে ক্যাডারভুক্ত পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ১৭৭ জন কর্মকর্তা।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৪৬ জনকে ঢাকা, ৩০ জনকে চট্টগ্রাম, ১১ জনকে সিলেট, ৩৩ জনকে রাজশাহী, ১৭ জনকে খুলনা, ১৭ জনকে বরিশাল ও ২৩ জনকে রংপুর বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, নবনিযুক্ত এসব কর্মকর্তাকে আগামী ১ অগাস্ট এর মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কাজে যোগ দিতে হবে। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের জেলা পর্যায়ে পদায়ন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৫৭ ঘ.
bdnews24