২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে ক্ষতিগ্রস্ত ১৬০০ পরিবার পেল ঘর

ভারতের সহায়তায় নির্মিত ঘর পাওয়া শুরু করেছে সিডরে ক্ষতিগ্রস্তরা। প্রথম পর্যায়ে বাগেরহাটের শরণখোলা ও মোড়েলঞ্জ উপজেলার ১১টি গ্রামের ১৬০০ দুর্গত পরিবার উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সহায়তায় নির্মিত ঘর পাওয়া শুরু করেছে সিডরে ক্ষতিগ্রস্তরা। প্রথম পর্যায়ে বাগেরহাটের শরণখোলা ও মোড়েলঞ্জ উপজেলার ১১টি গ্রামের ১৬০০ দুর্গত পরিবার উঠেছেন। মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র ও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ২৮০০ ঘর নির্মাণের প্রতিশ্র"তি হিসেবে সিডরের সাড়ে তিন বছর পর ভারত এ ঘরগুলি হস্তান্তর করে। উন্নত প্রযুক্তিতে তৈরি অনেকটাই দুর্যোগ সহনীয় ঘরগুলো ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি করা হয়েছে। বাকি ঘরও নির্মাণাধীন রয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়। ২০১০ সালের অক্টোবরে এসব ঘর তৈরি শুরু হয়। দরপত্রের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় ঠিকাদাররা এসব ঘর নির্মাণের দায়িত্ব পায়। কাঠ এবং লোহার পাতের তৈরি চরাচালা ঘরগুলিতে বায়ু চলাচলের জন্য একটি খোলা বারান্দা দুটি কাঠের দরজা ও জানালা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এএল/২১৪৩ ঘ.