২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকৃত গাড়ি উদ্ধার, রাজশাহীতে গ্রেপ্তার ২

রাজশাহীতে ছিনতাইকৃত প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

রাজশাহী, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে ছিনতাইকৃত প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব-৫ রাজশাহীর সদস্যরা নগরীর রাজপাড়া কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গাড়িটিও এ সময় উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম নতুন পাড়ার ফিরোজ খান ওরফে সুমন (৩১) এবং চন্ডিপুর এলাকার মো. রাজ (২৭)। র‌্যাব-৫ এর অপারেশন অফিসার লে. কর্ণেল মানসুরুন মাহদীন জানান, রাজ, সুমন ও আরো দুজন ১৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালু বাগান এলাকার মো. মনিরের প্রাইভেট কার ভাড়া করে আম আনার কথা বলে রাজশাহী যায়। সেখানে গাড়িতে ফেনসিডিল তুলে মনিরকে সিরাজগঞ্জে যেতে বলে। কিন্তু এতে মনির রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। শেষ পর্যন্ত সিরাজগঞ্জ যাওয়ার পথে ওই তিনজন গাড়িটি ছিনতাই করে। এ ঘটনার পর মনির চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে এবং র‌্যাবের অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব সোমবার রাত ১১টার দিকে রাজশাহীর কোর্ট স্টেশন এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনা স