২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টোরথ উৎসব সোমবার

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ উৎসব উদযাপিত হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ উৎসব উদযাপিত হবে সোমবার। গত ৩ জুলাই উদযাপিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। নিয়মানুযায়ী রথযাত্রার ৭দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ'র (ইসকন) বাংলাদেশের যুগ্ম-সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গদাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রথযাত্রার দিন স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দিরে আসা রথটি ফিরতি পথে অর্থাৎ উল্টো পথে সোমবার স্বামীবাগে পৌঁছবে। তিনি জানান, বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে রথটি উল্টো পথে টানা শুরু হবে। এরপর শোভাযাত্রাসহ এটি পলাশী মোড় হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে টিএসসি-দোয়েল চত্বর, প্রেসক্লাব, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলি হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে নেওয়া হবে। রথযাত্রা উপলক্ষে ইসকন বাংলাদেশ ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত হোমযজ্ঞ, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, আলোচনা সভা, বৈদিক নৃত্য, ধর্মীয় নাটক ও শোভাযাত্রার আয়োজন করে। সনাতন শাস্ত্রমতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ লাভ হয় বা জীবরূপে আর জন্মলাভ হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা অনুষ্ঠান করা হয়। রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/২১০৮ ঘ.