কুমিল্লা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাকে এক করে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে।
রোববার বিকালে এ সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপন কুমিল্লা জেলা প্রশাসকের কাছে এসেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী সরকার কুমিল্লা পৌরসভা এবং কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাসমূহের সমন্বয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করল।
কুমিল্লা জেলা প্রশাসক রেজাউল আহসান সাংবাদিকদের বলেন, "বিকাল ৫টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণার প্রজ্ঞাপন পেয়েছি। খুব আনন্দ লাগছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24