২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের হামলায় শাবিপ্রবির দুই শিক্ষার্থী আহত

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

সিলেট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে। পুর্ব শত্র"তার জের ধরে শনিবার রাতে শহরতলীর টুকের বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহত শিক্ষার্থীদের সহপাঠিরা। আহত শিক্ষাথীরা হলো, ফরিদ মুন্নাফ ও তৌহিদুল ইসলাম। তারা সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদ মুন্নাফ ও তৌহিদুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে টুকের বাজার এলাকায় তাদের বন্ধুর বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে পাপ্পু ও সালমান নামের স্থানীয় দুই বখাটে যুবকের নেতৃত্বে ৪/৫ জন তাদের উপর অতর্কিতে হামলা চালায়। তৌহিদুল জানান, পূর্ব শত্র"তার জের ধরে তারা হামলা চালিয়েছে। দুই বছর আগে ওই এলাকায় একটি টিউশনিকে কেন্দ্র করে পাপ্পু ও সালমান তাদের প্রাণনাশের হুমকি দিয়েছিলো। তখন এ বিষয়ে সিলেট কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছিলো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোতয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, এ ব্যপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪০ ঘ.