২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তেলবাহী ১৬৫ টি রেল ওয়াগন সংগ্রহ করা হবে'

অল্প সময়ের মধ্যে তেলবাহী ১৬৫ টি রেল ওয়াগন সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অল্প সময়ের মধ্যে তেলবাহী ১৬৫ টি রেল ওয়াগন সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানী তেল পরিবহণ বিষয়ে রোববার রাজধানীর কমলাপুরে রেলভবনে এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় এগুলো সংগ্রহ করা হবে। বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে দেশের সরকারি খাতে এবং নির্মাণাধীন ১৭টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানী তেল পরিবহণের বিষয়ে রেলভবনে এ ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ স্মারকে স্বাক্ষর করে। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, বর্তমানে রেলওয়ের বার্ষিক জ্বালানী তেল পরিবহণের ক্ষমতা রয়েছে ৪০ হাজার টন। নির্মাণাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে তেলের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে এ ক্ষমতা ১ লাখ ১২ হাজার টনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার যে ব্যাপক কর্মসূচি নিয়েছে তার ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে জ্বালানী তেল ভিত্তিক উৎপাদন কেন্দ্রগুলোতে তেল সরবরাহ নির্বিঘ