বাগেরহাট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার এবং আব্বাস শরীফ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় খারইখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাগেরহাট জেলা ডিবি পুুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, দু'টি গুলি ও দু'টি গুলির খোসা উদ্ধার করা হয়।
তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২০২ ঘ.
bdnews24