বরিশাল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বার্থী গ্রামের তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাসেল শেখ (২৮) নওগাঁ জেলার ডুবুরহাটি গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে।
হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, দুপুর দেড়টার দিকে রাসেল মটর সাইকেলে বার্থী থেকে শ্বশুড়বাড়ি কটকস্থল এলাকায় যাচ্ছিলেন।
এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাসেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
পরে জেলা প্রশাসকের অনুমতিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৮ ঘ.
bdnews24