২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে প্রবাসীর স্ত্রী-কন্যা খুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রবাসীর স্ত্রী-কন্যাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রবাসীর স্ত্রী-কন্যাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের নাম নীলুফার আক্তার (৩২) ও তার সাত বছরের মেয়ে স্মৃতি। নিহতরা সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী ও কন্যা। কাদের দুবাই প্রবাসী। এ ঘটনায় নীলুফারের বড় মেয়ে সাঁথিও (১১) গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। সন্দ্বীপ থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিলুফা ও তার মেয়েকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২৩৫৮ ঘ.