২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গড়াই নদীতে ট্রলারডুবি, ২ লাশ উদ্ধার

মাগুরা ও ঝিনাইদহের সামান্তবর্তী এলাকায় গড়াই নদীতে বৃহস্পতিবার ট্রলারডুবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

মাগুরা/ঝিনাইদহ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা ও ঝিনাইদহের সামান্তবর্তী এলাকায় গড়াই নদীতে বৃহস্পতিবার ট্রলারডুবি হয়েছে। দু'জনের মৃতদেহ ও ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আরো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার কুলুমবাড়িয়া গ্রামের কবিতা বেগম (২৫) ও তার মেয়ে চাঁদনী (৬)। লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির আইসি সাখাওয়াত হোসেন জানান, পুলিশ ও এলাকাবাসী দু'টি মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে অন্তত ১০ যাত্রী। সাখাওয়াত আরো জানান, বিকাল ৪টার দিকে লাঙ্গলবাঁধ থেকে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে কুলুমবাড়িয়ার উদ্দেশে রওয়ানা দেওয়ার পরপরই ট্রলারটির তলা ফেটে ঘাটের অদূরেই ডুবে যায়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীনা মাসুদুজ্জামান জানান, ট্রলারটি উদ্ধার করা সম্ভব হলেও সেখানে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/ডিডি/১৯৫৮ ঘ.