২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ঢিলেঢালা হরতাল, আটক শতাধিক

বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ কয়েকটি স্থানে ভাংচুর ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন জেলায় শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ কয়েকটি স্থানে ভাংচুর ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন জেলায় শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। হরতালে দেশের বিভিন্ন স্থানে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের রাস্তায় রিকশা ও ছোট ছোট যানবহন চলতে দেখা যাচ্ছে। দোকান-পাট অধিকাংশই বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সরকারি ও বেসরকারি অফিসে কাজ চললেও উপস্থিতি ছিলো কম। দেশের স্থল ও নৌবন্দরে পণ্য খালাস হলেও যানবাহন না চলায় তা বাইরে যেতে পারছে না। বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : নগরীর কাজীর দেউড়ি মোড় ও নাসিমন ভবনের আশেপাশের এলাকা থেকে পিকেটিং এর দায়ে বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর নাসিমন ভবন কার্যালয় চত্বরে পুলিশকে লক্ষ্য করে দুই দফায় ইট-পাটকেল নিক্ষেপ করেছে বিএনপিকর্মীরা। সকাল পৌন ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বিএনপিকর্মীদের ছোড়া ইটের আঘাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক সুমন বাবু আহত হয়েছেন। সকাল থেকেই বিএনপি নেতা-কর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে জড়ো হতে থাকেন। তাদের ঘিরে রাখে পুলিশ। সিলেট: সিলেটে হরতালের সময় মিছিল করার চেষ্টা করলে পুলিশ তিন হরতাল সমর্থনকারীকে আটক করে। এছাড়া সিলেটে কোথাও কোনো পিকেটিং নেই। সকাল ১১টায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জিন্দাবাজার ও কোর্টপয়েন্ট এলাকায় মিছিল ও পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ ও র‌্যাব লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই বিএনপি ও এক জামায়াতকর্মীকে আটক করে পুলিশ। নগরীতে বিক্ষিপ্তভাবে রিকশা চলাচল করছে। তবে দোকনপাট বন্ধ ছিলো। দূরপাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। রাজশাহী : হরতালের সমর্থনে মিছিল বের করলে রাজশাহী মহানগর রাজপাড়া থানা জামায়াতের আমীর আব্দুল খালেককে আটক করেছে পুলিশ। বেলা ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ এলাকায় জামায়াত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে সকালে বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতসহ সমমনা দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় পারেনি। রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। হরতালের কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান। তবে রাজশাহী রেল স্টেশন থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি ও খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। নগরীতে রিকশা-ভ্যান, ব্যাটারি চালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক আছে। খুলনা : নগরীর বিভিন্ন স্থান থেকে পুলিশ সাত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। সকাল থেকে দুপুরের মধ্যে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। শহরের রিকশা ছাড়াও ছোট ছোট যানবাহন বিক্ষিপ্তভাবে চলছে। ট্রেন ও লঞ্চ যথাসময়ে ছেড়ে গেছে। দোকানপাট অধিকাংশই বন্ধ রয়েছে। বরিশাল: হরতালের তেমন কোনো পিকেটিং চোখে পড়েনি। আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে দিকে শহরের কোথাও কোথাও রাস্থায় টায়ার জ্বালতে দেখা গেছে। দোকানপাট অধিকাংশই বন্ধ রয়েছে। নগরীতে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের হাতে আটক ছাত্রদলের ৭ নেতাকর্মীর মধ্যে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। আটককৃতদের ছাড়াও এই মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার সকালে হরতালের সমর্থনে পৃথক মিছিল করেছে বরিশাল বিএনপির বিবাধমান দুই গ্র"প। ভোর সাড়ে ৬টায় নগরীর লঞ্চঘাট এলাকায় মিছিল বের করে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন। অপরদিকে সকাল ৮টায় মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীর নতুন বাজার এলাকায় একটি মিছিল বের হয়। তবে কোনো মিছিলই বেশি সময় স্থায়ী হয়নি। দুটি মিছিলই পুলিশের ধাওয়ায় পন্ড হয়। এছাড়া বেলা সাড়ে ১২টায় নাজিরাপুল এলাকা থেকে জেলা ছাত্রদলের একটি মিছিল বের হয়ে টাউন স্কুলের সামনে গেলে পুলিশী ধাওয়ায় তা পন্ড হয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ বলেন, নগরীর হরতাল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। নগর জুড়ে পুলিশ বাহিনীর কঠোর নজরদারী রয়েছে। নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা ও হামলায় এনটিভির ক্যামেরাম্যানসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সেখান থেকে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাসিরউদ্দিনকে আটক করে পুলিশ। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরের মালিকানার ম্যাক গার্মেন্টসে হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা। এদিকে শহরের জেলা বিএনপির কার্যালয়ের ভেতর থেকে মাইক খুলে নিয়ে গেছে পুলিশ। পুলিশ নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে। ফতুল্লায় এলাকায় হরতাল সমর্থিত মিছিলে লাঠিপেটার পর থানা বিএনপি নেতা খন্দকার হুমায়ুনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিলো। গাজীপুর : টঙ্গীতে পিকেটাররা একটি বাসে আগুন দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা ছালছাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে তারা আগুন ধরিয়ে দেয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এতে বাসটির সিটসহ বেশ কিছু অংশ পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, কোনো দাহ্য পদার্থ দিয়ে বাসে আগুন লাগানো হয়েছে। আগুনে বাসের সিট ও সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজীপুর সদর সার্কেলের জেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. আবুল হোসেন জানান, বুধবার গাজীপুরে বিরোধীদলের হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার বিভিন্ন সড়কে হালকা ও মাঝারি ধরনের সকল যানবাহন চলাচল করেছে। পোষাক কারখানা, দোকান-পাট, বিপনী বিতান, বিভিন্ন সরকারি অফিস-আদালত খোলা ছিল। সড়ক-মহাসড়কগুলোতে ছিল অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। চাঁদপুর : হরতালের সমর্থনে সকালে মিছিল বের করলে পুলিশ চাঁদপুর জেলায় সাত জনকে আটক করে। হাইমচরে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষে আট পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। আহতদের মধ্যে হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া, উপ-পরিদর্শক শাহজাহান, সহকারী উপ-পরিদর্শক মিরাজ, কনস্টেবল নুরুন্নবী, মনিরুজ্জামান, বিকাশ চন্দ্র, মিজানুর রহমান ও রফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপি নেতা-কর্মীরা বেলা ১১টায় উপজেলা হাসপাতাল মোড়ে দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল করতে নিলে পুলিশ বাধা প্রদান করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে দুই দিক থেকে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ৮ পুলিশসহ ৩০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। এদিকে চাঁদপুর শহরে বুধবার সকালে পুলিশের বাধায় হরতালের সমর্থনে মিছিল করতে পারেনি বিএনপি। সকাল সাড়ে ৯টায় মেথারোডের দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, চাঁদপুরে হরতালে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ বিএনপি'র সাত কর্মীকে আটক করে। এদের মধ্যে হাজীগঞ্জে চার জন, হাইমচরে দুই জন এবং চাঁদপুর শহর থেকে এক জনকে আটক করা হয়। অন্যদিকে, হরতালে চাঁদপুরে তিনটি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ : হরতালে সহিংসতা এড়াতে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহর, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানোয়ার হোসেন জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার স্টেশন বাজার থেকে রাত সাড়ে ১২টায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ ওসি আব্দুস সালাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সেলিমকে কোট বাজার থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করা হবে। নোয়াখালী : জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার রাত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে আটক করে। বুধবার সকালে নোয়াখালীতে হরতাল চলাকালে মিছিলে পুলিশের লাঠিপেটায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়। এসময় নেতাকর্মীরা কয়েকটি যান ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল এগারটার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল জেলা শহরের টাউন হলের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও মিছিকারীদের বেধড়ক লাঠিপেটা করে। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহম্মদসহ ১০ জন আহত হন। এরআগে সকাল নয়টার দিকে জেলা শহরের মাইজদী বাজার ও ফকিরপুর এলাকায় পিকেটাররা একটি পিকআপ, একটি ট্রাক ও একটি বাসের গ্লাস ভাংচুর করে। এছাড়া শহরের সোনাপুর, দত্তেরহাট, রশিদ কলোনি, গুপ্তাঙ্ক ও মাইজদী বাজার এলাকায় পিকেটাররা সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। হরতালে শহরে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে। ভোলা : খুব সকালে একটি বাস ভোলা থেকে চরফ্যাশন যাত্রা করলে পিকেটাররা ওই বাস ভাংচুর করে। এরপর থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার উপর গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হয়েছে। ছাত্রদল ও যুব দলের কর্মীরা সকালে পিকেটিংয়ের পাশাপাশি মিছিল করেছে। হরতালের সমর্থনে চারদলীয় জোটের শরিক বিজেপি'র কোনো কর্মকান্ড দেখা যায়নি। মাগুরা : বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন মাগুরায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। সদর থানার উপ-পরিদর্শক (এএসআই) মাহেব হোসেন জানান, বুধবার ভোরে হরতালের নাশকতার আশংকায় শহরের নিজনান্দুয়ালী এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ ফারুক আহমেদ ও লতিফ বিশ্বাস নামে দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া দুপুরে শহরের রেজিস্ট্রি অফিস মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সেখান থেকে চার জনকে আটক করে। বেলা ১১টা পর্যন্ত শহরে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল সমাবেশ বা পিকেটিং হয়নি। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের কিছু কিছু দোকানপাট আংশিক খোলা রয়েছে। পিরোজপুর : হরতালের চলাকালে পিরোজপুরে দুই বিএনপি ও এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক আসাদ জানান, শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে মিছিল করার চেষ্টা করলে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জহিরুল ইসলামকে (৩২) গ্রেফতার করে। এছাড়া বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ পৌর যুবদলের সদস্য টিপু এবং জেলা ছাত্রদলের সদস্য আরেফিন সরদার সামুকে গ্রেপ্তার করে। এছাড়া পিরোজপুর পৌর জামায়তের আমীর ও স্কুল শিক্ষক মাওলানা আ. রবকে বুধবার গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, গত ২৭ নভেম্বরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জামালপুর : হরতালে সব ধরণের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। দুপুর ১২টায় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পুলিশি বাধা উপেক্ষা করে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল করেছে। পটুয়াখালী : হরতালে পুলিশ দুই জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে পুলিশ শহরের কালিকাপুর যুবসংসদ মোড় থেকে বিএনপি নেতা খন্দকার আবদুর রহমান ও মুকুল সিনেমা মোড় থেকে আবদুল কাদেরকে আটক করেছে। সকাল থেকে শহরে রিক্সা ও অটোরিক্সা চলাচল করছে স্বাভাবিকভাবে। তবে স্কুল, কলেজ ও অফিস, আদালতে উপস্থিতি খুবই কম। অভ্যন্তরীণ রুটসহ দেশের বিভিন্ন এলাকার সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। সাতক্ষীরা : হরতালপূর্ব অভিযানে পুলিশ সাতক্ষীরায় জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবু জাহিদ ডাবলুকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে তাকে শহরের পুরাতন সাতক্ষীরাস্থ নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাতক্ষীরায় সকাল সাড়ে ৮টার দিকে শহরের নিউ মার্কেট থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। হরতাল চলাকালে জেলা শহরে ভারী যানবাহন বন্ধ থাকলেও রিকশা-ভ্যান ও ইজিবাইক চলাচল করছে। কাঁচাবাজার স্বাভাবিক থাকলেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। অফিস আদালতে লোকজনের উপস্থিতি কম। জেলা শহরের প্রধান প্রধান সড়ক পুলিশের দখলে। নরসিংদী : হরতাল চলাকালে শহরের বাজির মোড়ে মিছিল বের করলে পুলিশ পিকেটারদের লাঠিপেটা করলে ১০ নেতা-কর্মী আহত হয়। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি খায়রুল কবির খোকন আহতদেরকে দেখতে হাসপাতালে যান। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের দোকানপাট ছিল বন্ধ। বাগেরহাট : মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের হরতাল বিরোধী একটি মিছিল থেকে করা হামলায় জামায়াত ও বিএনপির দুই নেতাসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় অন্তত একটি হোমিও ফার্মেসিসহ পাঁচটি দোকান ভাংচুর করা হয়। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ব্যক্তিরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগ এমদাদুল হকের নেতৃত্বে রাত আটটার দিকে যাত্রাপুর বাজার এলাকায় একটি হরতাল বিরোধী মিছিল বের হয়। মিছিলটি বাজারের মহিলা বাজার নামে পরিচিত এলজিইডির গ্রোথ সেন্টারের সামনে আসলে মিছিল থেকে কিছু উশৃঙ্খল ব্যক্তি ওই ফার্মেসী ও দোকানগুলোতে হামলা চালায়। তারা দোকান মালিকদের মারধর করে। এ সময় মটর সাইকেলে বাড়ি যাওয়ার পথে ইউনিয়ন বিএনপির সভাপতি ও যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহম্মদ হামলাকারীদের সামনে পড়লে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। বাগেরহাট মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বুধবার সকালে জানান, স্থানীয় আওয়ামী লীগের হরতাল বিরোধী একটি মিছিল থেকে এই হামলা চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। বরগুনা : হরতালকে সামনে রেখে বরগুনার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৯ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। বরগুনা জেলা বিএনপি সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা বলেন, সরকার পুলিশ দিয়ে তাদের নেতাকর্মীদের হয়রানী করছে। পুলিশি বাধায় বিএনপি শহরে কোনো মিছিল করতে পারেনি। তবে জাতীয়তাবাদী মহিলা দল হরতালের পক্ষে পিকেটিং ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রীমা জামান, এড. রঞ্জুয়ারা শিপু, আসমা প্রমুখ। বান্দরবান : বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে বান্দরবান জেলা সদর থেকে দুই জন ও নাইক্ষ্যংছড়ি থেকে এক জনকে পুলিশ আটক করেছে। তাদেরকে হরতালে পিকেটিং করার প্রস্তুতিকালে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। বান্দরবান শহরে সকল প্রকার দোকান-পাট বন্ধ ছিল। অধিকাংশ ব্যাংক খোলা থাকলেও লেন-দেন কম হয়েছে। সাপ্তাহিক হাটবার হলেও হরতালের কারণে বাইরে থেকে লোকজন ও মালামাল আসতে না পারায় হাট জমেনি। কাঁচাবাজার ও মাছ-মাংসের বাজার খোলা ছিল, তবে ক্রেতা ছিল কম। শহরে সামান্য কিছু রিকশা চলাচল করলেও অন্যান্য সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। ভোর থেকে নেতাকর্মীরা বিএনপির জেলা কার্যালয়ে সমবেত হয়। সেখানে উভয়পাশেই পুলিশ অবস্থান নেয়ায় কোনো মিছিল বা সভা করতে পারেননি নেতৃবৃন্দ। বগুড়া : হরতালে পিকেটিং ও গাড়ী ভাংচুরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক বিএনপি নেত্রীর কারাদন্ড ও অপর এক কর্মী গ্রেপ্তার হয়েছে। এছাড়া ধুনটে হরতাল চলাকালে এলাঙ্গী বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় শহর জাতীয়তাবাদী শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ১৫ ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক শিল্পী বেগম বগুড়া শহরের তিনমাথা এলাকায় কর্মীদের নিয়ে পিকেটিং শুরু করে। এসময় নওগাঁ থেকে চট্রগ্রামগামী শাহ ফতেহ আলী যাত্রীবাহি কোচ ও বগুড়া মোটর মালিক গ্র"পের সৌরভ এন্টারপ্রাইজের দু'টি বাস সহ ৫/৬টি বাস ভাংচুর করে। সদর থানার উপ-পদির্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গাড়ী ভাংচুর করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার শিল্পী বেগমকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড দিয়েছে। অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, শহরতলীর লিচুতলা এলাকা থেকে শাহজাহাল নামে এক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। বগুড়ায় হরতালে রিকশা চলাচল করেছে। শহরের দোকানপাট ছিলো বন্ধ। ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া এলাকায় পুলিশ পাহাড়ায় কিছু পণ্যবাহি ট্রাক চলাচল করতে দেখা গেছে। তবে শহরে বিএনপি নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ধুনটে আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল বের করলে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি তোজাম্মেল হক। তবে এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। জয়পুরহাট : জেলার আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবিতে কোথাও কোথাও হরতালের সমর্থনে সমর্থনে বিএনপি'র নেতা-কর্মীরা সকালে মিছিল বের করলেও জেলা শহরে বিএনপি-জামাতের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে নির্বাক মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শহরে কোনো পিকেটিং নেই। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ছোট ছোট বিপণী বিতান ও দোকান খোলা ছিল। জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, সব কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। গাইবান্ধা : হরতাল চলাকালে পুলিশ ৪ পিকেটারকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। গাইবান্ধা সদর থানার ওসি মশিউর রহমান জানান, দারিয়াপুর এবং লক্ষীপুর বাজারে বিএনপি ও জামায়াতের পিকেটাররা সকালে ২টি বাস ও ৩টি অটোরিকশা ভাংচুর করে। এসময় পুলিশ ছাত্রদলের ৩ জন ও জামায়াতের ১ জন পিকেটারকে গ্রেপ্তার করে। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল কাশেম তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। নেত্রকোনা : সকাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের তেরী বাজার, স্টেশন রোড, রাজুর বাজার, মোক্তারপাড়া, কুড়পাড়, আনন্দ বাজার, নাগড়া, সাতপাই রেলক্রসিং এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে। জেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় সাত নেতা-কর্মী আহত হয় বলে ছাত্রদল অভিযোগ করে। হরতাল চলাকালে জেলা শহরের বড় বড় বিপনী বিতানগুলো বন্ধ ছিল। অফিস আদালত স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। আভ্যন্তরীণ সড়কগুলোতে হালকা যানবাহন চলাচল করলেও দূরপালল্লার কোনো যানবাহন চলাচল করেনি। ব্যাংক বীমা প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে কম। শেরপুর : মঙ্গলবার বিকেলে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশী বাধায় পন্ড হয়ে যায় এবং পুলিশের লাঠিপেটায় ১০ নেতা-কর্মী আহত হয়। এছাড়া মঙ্গলবার রাতে পুলিশ শহর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শাকে গ্রেফতার করে। বুধবার সকালে বিএনপি'র নেতা-কর্মীরা পিকেটিং করার জন্য শহরের রঘুনাথ বাজারস্থ বিএনপি কার্যালয়ে জমায়েত হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের বিভিন্ন সড়কের মোড়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে অলস সময় কাটাতে দেখে গেছে। দিনাজপুর : জেলা বিএনপি কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখায় নেতা-কর্মীরা কোনো মিছিল বের করতে পারেনি। এছাড়া হরতালের শুরুতেই পুলিশ বিএনপি অফিসের সামনে থেকে পাঁচ বিএনপি কর্মীকে আটক করে। এছাড়া মিছিল করার চেষ্টার সময় পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে একজন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিম জেবিন বিনতে শেখ দুপুরে বিএনপি কর্মী নুরুননবীকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সিরাজগঞ্জ : হরতালে পিকেটিংয়ের সময় এক শিবির নেতা ও এক ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া আর কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। ফরিদপুর : হরতালে বোয়ালমারীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগ-বিতণ্ডা হয়েছে। পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে আটক করেছ। সিরাজুল গুণবহা ইউনিয়নে স