২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যের বাড়িতে ডাকাতি

বাগেরহাটে আলমগীর হোসেন নামে এক র‌্যাব সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

বাগেরহাট, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে আলমগীর হোসেন নামে এক র‌্যাব সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার ভোররাতে সদর উপজেলার মেহগনীতলা গ্রামে আলমগীরের ভাড়া বাড়িতে ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে। র‌্যাব-৮ এ কর্মরত আলমগীর মনসুর আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রফিকুল ইসলাম (৩০) নামে এক জনকে আটক করেছে। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ জানান, রাত সোয়া ২টার দিকে ১০/১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে আলমগীরের ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতির সময় র‌্যাব সদস্য বাড়িতে ছিলেন না। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮১০ ঘ.