ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীদের ওপর বেসরকারি পরিবহন মালিকদের অতিরিক্ত ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়া সরকার বরদাশত করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার সকালে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বিআরটিসি বাসের চাবি তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি এ ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। আমাদেরকে সরকারি খাতে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে, যাতে করে বেসরকারি বাস যখন-তখন ভাড়া বৃদ্ধি করে মানুষের দুর্ভোগ বাড়াতে না পারে।"
যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে বাস চালকদের প্রশিক্ষণ দিতে সংশি
bdnews24