২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর বোর্ডে আরো চার সদস্য নিয়োগের সুপারিশ

চট্টগ্রাম বন্দর পরিচালনা বোর্ডে আরো চারজন খণ্ডকালীন সদস্য নিয়োগের সুপারিশ করবে বন্দরের উপদেষ্টা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর পরিচালনা বোর্ডে আরো চারজন খণ্ডকালীন সদস্য নিয়োগের সুপারিশ করবে বন্দরের উপদেষ্টা কমিটি। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে বন্দর উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক শেষে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, "উপদেষ্টা কমিটি বন্দর পরিচালনা বোর্ডের সদস্য বাড়ানোর সুপারিশ করেছে। তারা খণ্ডকালীন হিসেবে কাজ করবেন।" চট্টগ্রাম বন্দরের পরিচালনা বোর্ডে বর্তমানে পাঁচজন স্থায়ী সদস্য রয়েছেন। নৌ-মন্ত্রী জানান, স্বরাষ্ট্র, বাণিজ্য, নৌ-পরিবহন ও অর্থ মন্ত্রণালয়ের চার প্রতিনিধিকে খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তবে বন্দর থেকে সেনাসদস্য প্রত্যাহারের বিষয়ে এই বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার বেলা সোয়া ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপদেষ্টা কমিটির এ বৈঠক শেষে নৌ-পরিবহন মন্ত্রী সভার বিভিন্ন সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। চট্টগ্রাম বন্দরের সামগ্রিক পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দাবি করে তিনি বলেন, গত অর্থবছরে পণ্য ওঠানামার হার আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। বেড়েছে বন্দরের প্রবৃদ্ধিও। বন্দরের বর্হিনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় উপকূলরক্ষী বাহিনীকে শক্তিশালী করতে দুটি জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে বলে শাহজাহান খান জানান। এছাড়া বন্দরে ২৫ তলা উচ্চতার একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, উড়াল সেতু আগ্রবাদ পর্যন্ত স