২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনকে ভোট দিতে প্রচারাভিযান

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে মঙ্গলবার উদ্বুদ্ধকরণ সভা হয়েছে বাগেরহাটের তিনটি কলেজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

বাগেরহাট, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে মঙ্গলবার উদ্বুদ্ধকরণ সভা হয়েছে বাগেরহাটের তিনটি কলেজে। কলেজ তিনটি হচ্ছে- বাগেরহাট সরকারি পিসি কলেজ, সরকারি মহিলা কলেজ ও খান জাহান আলী কলেজ। বাগেরহাটের জেলা প্রশাসন ও সুন্দরবন সমর্থক গোষ্ঠী এই কর্মসূচির আয়োজন করে। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন। সভাস্থল থেকে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে মোবাইল থেকে এসএমএস পাঠান। বাগেরহাট সরকারি পিসি কলেজ মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকণ্ঠ কুমার ম-ল। বেলা ১২টায় খান জাহান আলী কলেজ মিলনায়তনের সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু এবং বেলা ২টায় সরকারি মহিলা কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক পরিমল কুমার মজুমদার। পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, বাগেরহাট সামাজিক বন বিভাগের সহকারী বন কর্মকর্তা কামাল আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সুন্দরবন সমর্থক গোষ্ঠি বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব বাবুল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনষ্ঠানে জানানো হয়, মোবাইল ফোনে ইংরেজিতে 'এসবি' লিখে ১৬৩৩৩ নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে সুন্দরবনকে ভোট দেওয়া যায়। একজন তার সামর্থ অনুযায়ী ইচ্ছামত বার্তা পাঠাতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৯ ঘ.