২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বুধবার

ঢাকায় 'ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১১' শুরু হচ্ছে বুধবার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় 'ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১১' শুরু হচ্ছে বুধবার থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ জুলাই সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। সোমবার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এই মেলা হবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এক মেলবন্ধন। প্রতিষ্ঠানগুলো জনগণকে যেসব সেবা দেয় তা প্রদর্শিত হবে এ মেলায়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক স্টল মেলায় অংশ নেবে। ইয়াফেস ওসমান আরো জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। মেলার দ্বিতীয় দিন ৭ জুলাই জাতীয় পর্যায়ে ই-কনটেন্ট উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩১টি প্রতিষ্ঠানকে ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তরের এটুআই প্রোগ্রাম ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/এইচএ/২৩৫৭ ঘ.