২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শূন্যপদে নিয়োগে শুক্রবার অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শূন্যপদে নিয়োগে শুক্রবার অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, লিখিত পরীক্ষার পরবর্তী তারিখ পরবর্তীতে গণমাধ্যমে জানানো হবে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী তথ্য কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'অনিবার্য কারণে' দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংবিধান সংশোধনের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। একই কারণে পরের সপ্তাহের রোববার থেকে ১২টি রাজনৈতিক দল ডেকেছে ৩০ ঘণ্টার হরতাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১১৯ ঘ.