মাদারীপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শিবচরের কাওরাকান্দি-মাওয়া রুটে কর্ভাড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার গভীররাতে এ ঘটনা ঘটে। নিহত সজিব মাদবরের (১০) বাবার নাম লিটন মাদবর। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পাচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুজ্জামান জানান, মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি কাওরাকান্দি ঘাটে ভিরলে ফেরি থেকে নামতে যেয়ে কর্ভাড ভ্যানের চাপায় সজিব গুরুতর আহত হয়।
তাকে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩৭ ঘ.
bdnews24