২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে এক জনকে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় মন্নু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

নড়াইল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় মন্নু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চারিখাদা-আলুকদিয়া সড়কের বালিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মন্নু মিয়া সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের সিরাজ মোল্যার ছেলে। নিহতের ভাই আব্দুল গফফার বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মন্নু বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। সকালে বিলের মধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্র"তার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬২০ ঘ.