২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় নগরে ভবনে আগুন, নিহত ৩

রাজধানীর বিজয়নগরে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 03:56 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগরে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে শহীদ নজরুল ইসলাম সড়কের ১৭৫ নম্বর ওই ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন লাগে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে। নিহতরা হলেন- মিনারুল (২৫), ইয়াকুব (২৫) ও রাহাত (৩০)। মিনারুল ও ইয়াকুবের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ব্রজেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যে তলায় আগুন লেগেছে, তা স্টেট মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়। নিহতরা ওই প্রতিষ্ঠানের কর্মী বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ব্রজেন। লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/০৯৫০ ঘ.