২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় পাহাড়ি ঢল

কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

নেত্রকোনা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক জলমগ্ন হওয়া ও ভেঙে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার লোকজন। শুক্রবার বিকালে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ জানান, নাগেশ্বরী ও ফুলেশ্বরী নদীর পানি বেড়ে কলমাকান্দা উপজেলার নদী তীরবর্তী নলচাপড়া-রামপুর, নলচাপড়া-বিলুয়াতলী, লেঙ্গুরা-নলচাপড়া সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া লেঙ্গুরা, বালুচড়া, লেঙ্গুরা বাজারে অর্ধশত ঘরবাড়ি নদী ভাঙনের কবলে পড়েছে বলে জানান তিনি। দুর্গাপুরের ইউএনও কামরুজ্জামান মিয়া বলেন, সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। উপজেলা সদরের বিরিশিরি, বিপিনগঞ্জ, গাওকান্দিয়া, কুল্লাগড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও এই দুই ইউএনও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৭ ঘ.