২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

পাবনায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

পাবনা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে খুন হন পাবনা পৌরসভার শিবরামপুর এলাকার মোশারফ হোসেন মৃধা। রাতেই তার স্ত্রী বিউটি খাতুনকে পুলিশ আটক করেছে। পাবনা সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, বিউটি খাতুনের সঙ্গে একই এলাকার রুহুল আমিন নামে এক ব্যক্তির অনৈতিক সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি বলেন, এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে বিউটি ও রুহুল মোশারফকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ গুম করার সময় এলাকাবাসী বিউটিকে ধরে পুলিশে দেয়। কিন্তু মোশারফ পালিয়ে যেতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৯ ঘ.