মেহেরপুরে মাইক্রোবাস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ড এলাকায় একটি থেমে থাকা মাইক্রোবাস থেকে দুটি শার্টারগানসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মেহেরপুর, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ড এলাকায় একটি থেমে থাকা মাইক্রোবাস থেকে দুটি শার্টারগানসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন বামুন্দী স্কুল মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- দুটি শার্টার গান, একটি আধুনিক পিস্তল ও একটি বন্দুক।
মেহেরপুর র্যাপিড অ্যাকশান ব্যাটোলিয়ন (র্যাব-৬) ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বামুন্দী স্কুল মাঠে প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটি মাইক্রোবাসকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে মাইক্রোবাসের ভেতরে তল্লাশি চালালে র্যাব সিটের নিচ থেকে পলিথিনে মুড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে।
নাশকতা সৃষ্টির জন্য কোনো চরমপন্থী সংগঠন বা সন্ত্রাসী দল এই অস্ত্রগুলি এনেছিলো ধারণা করছেন র্যাব কর্মকর্তা জাহিদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬০৪ ঘ.
