হবিগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে (ফতেহপুর) সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুক মিয়া জানান, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে সিলেটগামী একটি মাইক্রোবাস ওই স্থানে সেতুর রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়।
এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। এদের মধ্যে দুজন মহিলা। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৩ ঘ.
bdnews24