২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র দুজনকে গ্রেপ্তারে পরোয়ানা

১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সম্পূরক অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সম্পূরক অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গোলাম সারোয়ার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১১ জনকে আসামির তালিকায় যোগ করে দেওয়া সম্পূরক অভিযোগপত্র আমলে নেন। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটার কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা এবং তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে। এরা হলেন- সাবেক শিল্প সচিব নুরুল আমিন ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়