২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএপিএএ'র বার্ষিক সভা ঢাকায় শেষ হলো

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের (বাফা) আয়োজনে ঢাকায় শেষ হলো এশিয়া প্যাসিফিক এয়ার কারগো অ্যসোসিয়েশনের (এফএপিএএ) ৩৮তম বার্ষিক সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 07:24 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের (বাফা) আয়োজনে ঢাকায় শেষ হলো এশিয়া প্যাসিফিক এয়ার কারগো অ্যসোসিয়েশনের (এফএপিএএ) ৩৮তম বার্ষিক সভা। বাণিজ্যমন্ত্রী ফারুক খান সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুই দিনের এই সভার উদ্বোধন করেন বলে মঙ্গলবার বাফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের বিভিন্ন ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাফার সদস্যরা এই সভায় অংশ নেন। ২০১৪ সাল নাগাদ 'ই এয়ারওয়ে বিল' চালুর বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিভিন্ন দেশে আইন পরিবর্তনের কারণে ফ্রেইট ফরোয়ার্ডাররা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন- সভায় তা তুলে ধরেন এফএপিএএ'র নিরাপত্তা উপদেষ্টা ডেভিড ফিল্ডার। বাংলাদেশে এই সভার আয়োজন করায় বাণিজ্যমন্ত্রী এফএপিএএ'র প্রতিনিধিদের ধন্যবাদ জানান। সোমবার বিকেলে চা চক্রে অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের বাফার পক্ষ থেকে সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/০১১৯ ঘ.