২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটো রিকশার ভাড়া আর বাড়ছে না, ধর্মঘট প্রত্যাহার

দাবি জানানো হলেও সিএনজি অটো রিকশার ভাড়া আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারেও রাজি হয়েছে মালিক-শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি জানানো হলেও সিএনজি অটো রিকশার ভাড়া আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারেও রাজি হয়েছে মালিক-শ্রমিকরা। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকের পর সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের একথা জানান। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত সিএনজি অটো রিকশার ভাড়া ও দৈনিক জমা বাড়ানোসহ নানা দাবি নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের ওই বৈঠক হয়। ভাড়া বাড়ানোর দাবিতে আগামী ৩ জুলাই থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলো মালিক-শ্রমিকরা। সভায় ফলপ্রসূ আলোচনা হওয়ায় ওই হরতাল দুই পক্ষই প্রত্যাহারে রাজি হয়েছে বলে সচিব জানান। স