নরসিংদী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর সদর উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থকরা বিজয়ী হয়েছে। একটিতে জয় পেয়েছে বিএনপি।
শনিবার ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুর রহমান ফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থক বিজয়ী চেয়ারম্যানরা হলেন- করিমপুর ইউনিয়নে মো. হারিছ মিয়া, নজরপুরে জালাল উদ্দিন সরকার, আলোকবালীতে আব্দুর রাজ্জাক সরকার, চরদিঘলদীতে খোকন মিয়া ও মহিষাশুড়ায় আলমগীর হোসেন।
পাইকারচর ইউনিয়নে বিএনপির মাইনুল হোসেন ভূইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫২৫ ঘ.
bdnews24