২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের মেয়রের মুক্তি চেয়ে মানববন্ধন

সিরাজগঞ্জের পৌর মেয়র মোকাদ্দেছ আলীর মুক্তি দাবিতে মানববন্ধন করেছে পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

সিরাজগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের পৌর মেয়র মোকাদ্দেছ আলীর মুক্তি দাবিতে মানববন্ধন করেছে পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীরা। শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌরবাসীর ব্যানারে পৌরসভা কার্যালয়ের ভেতরে এ কর্মসূচি পালিত হয়। তারা পৌরসভার সামনে কর্মসূচি পালন করতে চাইলেও পুলিশের বাধার কারণে তা পারেনি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলীকে গত শুক্রবার ঢাকায় গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি রোববার পৌর এলাকায় আধাবেলা হরতাল ডেকেছে। হরতালের সমর্থনে শনিবার সকাল ১১টার দিকে শহরের গোশালা এলাকায় মিছিল করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.