২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর তীর সংস্কারের সময় নৌকা ডুবে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

সিরাজগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর তীর সংস্কারের সময় নৌকা ডুবে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেঘাই গ্রামের এক নম্বর স্পারের কাছে এ দুর্ঘটনায় নিহত কোরবান আলী (৪২) উপজেলার নাটুয়ারপাড়া গ্রামের জলিল বক্সের ছেলে। কাজীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে মেঘাই এক নম্বর স্পারে সংস্কার কাজ চলছিল। এসময় একটি বালির বস্তা ভর্তি নৌকা স্পারের কাছে এসে পানির তোড়ে ডুবে যায়। নৌকার অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠলেও কোরবান আলী ডুবে যান। এর দুইঘণ্টা পর তার লাশ ভেসে ওঠে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৬ ঘ.