বাগেরহাট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটে দুটি পিকআপের মুখোমূখি সংঘর্ষে সরদার শাহিদুল ইসলাম (৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে খুলনা-মংলা সড়কে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন শহীদুল যশোরের কেশবপুর উপজেলার বগা গ্রামের হোসেন সরদারের ছেলে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহম্মদ জানান, খুলনা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে খাজুরা এলাকায় দুপুর ২টার দিকে বিপরীতমুখী আরেকটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে শহীদুল নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24