২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেপটিক ট্যাংকের গ্যাসে মৃত্যু ৩ জনের

কিশোরগঞ্জে বাড়ির সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

কিশোরগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে বাড়ির সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সীমান্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। নিহতরা হলেন- আবু তাহের উদ্দিন (৪৫), তার ভাই ঝিনুক (১৭) ও ভাগ্নে শাহিন (২০)। কিশোরগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সিরাজ উদ্দিন সাংবাদিকদের জানান, গৃহকর্তা তাহের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ভেতরে ঢোকে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি উঠে না আসায় তাকে খুঁজতে প্রথমে শাহিন ও পরে ঝিনুক ভিতরে ঢোকে। এক ঘণ্টা পরও তাদের সাড়া না পেয়ে দমকল বাহিনীকে খবর দেয় স্থানীয়রা। পরে দমকল বাহিনীর একটি দল ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় তিন জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল মজিদ খান জানান, বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১৮ ঘ.