২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীচক্র উন্নয়ন কাজে বাধা দিচ্ছে: সাহারা

একটি বিরোধীচক্র দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিতে চায় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

গাজীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিরোধীচক্র দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিতে চায় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের গাজীপুর জেলা সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে সাহারা খাতুন প্রধান বিরোধীদলের উদ্দেশে বলেন, তারা হরতাল ডেকে গাড়ি পোড়াচ্ছে, মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলছে। হরতাল, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে তিনি জানান। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। গাজীপুর জেলা আইনজীবী সমিতি চত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নুরুল আমিন। বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মোজম্মেল হক, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান, মোমতাজ উদ্দিন মেহেদী, টঙ্গী পৌরসভা মেয়র আজমত উল্লাহ খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৭ ঘ.