২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অতীত বাদ দিন, ভবিষ্যতের চিন্তা করুন'

ভবিষ্যতের জন্য রাজনীতিতে গুণগত উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতের জন্য রাজনীতিতে গুণগত উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান। বুধবার গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জনগণের সেবা করার জন্য আমাদের নির্বাচিত করা হয়। রাজনীতি হলো ভবিষ্যতের জন্য, অতীতে আমরা কী করেছি তা নিয়ে ঝগড়ায় অবতীর্ণ হওয়া এর উদ্দেশ্য নয়।" অ্যালান বলেন, "এটি সবার জানা, এখানে রাজনীতি কলুষিত হয়ে পড়েছে, একজন আরেকজনকে আক্রমণ করছেন। তবে তাদের রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা বা না রাখার বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশে আসেননি। বিষয়টি নির্ধারণ করবে এ দেশের জনগণ। সোমবার তিনদিনের সফরে ঢাকা পোঁছান অ্যালান ডানকান। ঢাকায় এটি তার দ্বিতীয় সফর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স