২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতা, আহত ১৫

মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে বুধবার নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন মুন্সীগঞ্জে ১০জন এবং সিরাজগঞ্জে পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে বুধবার নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন মুন্সীগঞ্জে ১০জন এবং সিরাজগঞ্জে পাঁচজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি পাঠানো খবর: মুন্সীগঞ্জ: সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দু'টি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ফুলতলা ও হোগলাকান্দি গ্রামে এ দু'টি সংঘর্ষ হয়। সদর থানার উপ-পরিদর্শক সুলতান উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে ফুলতলা গ্রামে পরাজিত সদস্য পদপ্রর্থী গজনবী ও মামুন খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাংচুরও চালানো হয়। সংঘর্ষে আহত ইউসুফ সিকদার, হানিফা, সাজেদা, মনির সিকদার ও হনুফা সিকদারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, একই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে দুপুর ১২টায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় চারটি বসতবাড়ি ভাংচুরও করা হয়। আহতরা ইয়াজউদ্দিন, আমিরা, আমিন হোসেন কালু, মহিউদ্দিন ও সেলিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার নির্বাচনের পর থেকেই বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জ: উল্ল