২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতি মামলায় ৬ জনের ১০ বছর কারাদণ্ড

বাঁশখালীর একটি ডাকাতি মামলায় ছয়জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর একটি ডাকাতি মামলায় ছয়জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার বিকালে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ আলম, কামরুল ইসলাম, জামাল উদ্দিন, আফসার কামাল, সৈয়দ আলম ও সৈয়দ নূর। এদের মধ্যে শেষ তিনজন পলাতক। রায়ে ছয়জনের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলার শেখেরখীর এলাকায় আবদুল করিমের বাড়িতে ডাকাতির অভিযোগে এই মামলা দায়ের করা হয়। দশ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪২ ঘ.