২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর, গ্রেপ্তার ১৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুরের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

গাইবান্ধা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুরের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে বনগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামে এই ভাংচুরের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো টিয়াগাছা ভবানীপুর গ্রামের খায়রুল ইসলাম রানা (২৪), ময়নুল হক (৩৩), নূরুন-নবী (৪৫), আশরাফুল ইসলাম (১৬), ওয়াসিম (৩০), আব্দুর রশিদ (২২), শামীম মিয়া (২৫), নুর আলম (৩২), জহুরুল মিয়া (৩২), আসাদুর রহমান (২৫), নুরুল ইসলাম (৪৫), পাঠানোছা গ্রামের মোছকুট মিয়া (৪০), আলমগীর হোসেন (২০) ও খোর্দ্দরুহিয়া গ্রামের শাহীন মিয়া (২৬)। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম জানান, ইসবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের দুই ছেলে আলমগীর হোসেন ও আমজাদ হোসেনের মধ্যে ১১ শতক জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার বিকাল ৫টার দিকে স্থানীয় মাতবররা সালিশ বৈঠকে বসেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আমজাদের লোকজন আলমগীরের স্ত্রী নূর-নাহার বেগমকে মারধোর করে। এ খবর পেয়ে পার্শ্ববর্তী টিয়াগাছা ভবানীপুর গ্রামে আলমগীরের শ্বশুরবাড়ী এলাকার লোকজন এসে আমজাদ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। তখন গ্রামবাসী এদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ১৪ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওসি আরো জানান, এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১২১ ঘ.