২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূতাবাসে নিয়োগ পাচ্ছেন চার কর্মকর্তা

বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিসের শ্রম শাখায় নিয়োগের জন্য একজন উপসচিব ও তিনজন সিনিয়র সহকারী সচিবকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিসের শ্রম শাখায় নিয়োগের জন্য একজন উপসচিব ও তিনজন সিনিয়র সহকারী সচিবকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে সংযুক্ত উপসচিব মোকাম্মেল হোসেনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর (শ্রম) নিয়োগ করা হয়েছে। এ ছাড়া পঞ্চগড়ের বোদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর মোহ্ম্মাদ মাসুমকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী রাণী কর্মকারকে জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকা সেনানিবাসের ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা নাজমুছ সাদাত সেলিমকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের প্রথম সচিব (শ্রম) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১৪ ঘ.