২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করতে গিয়ে কারাগারে

মিথ্যা মামলা করতে গিয়ে ফেঁসেছেন সিরাজগঞ্জের হাফেজ আলী নামে এক ব্যক্তি। এখন উল্টো এ বছর কারাভোগ করতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

সিরাজগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা মামলা করতে গিয়ে ফেঁসেছেন সিরাজগঞ্জের হাফেজ আলী নামে এক ব্যক্তি। এখন উল্টো এ বছর কারাভোগ করতে হচ্ছে তাকে। নকল স্বামী সেজে স্ত্রী হত্যার অভিযোগে মঙ্গলবার সিরাজগঞ্জের আমলি আদালতে মামলা করতে যান এনায়েতপুর থানার বোয়ালকান্দির চর এলাকার হাফেজ। আদালতের পেশকার আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ মে বোয়ালকান্দির চর এলাকার আছিয়া খাতুন নামে এক নারী খুন হন। তার স্বামী পরিচয় দিয়ে ১৪ জনকে আসামি করে মামলার এজাহার দাখিল করেন হাফেজ। "মামলার শুনানির সময় বাদির কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিচারক তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে হাফেজ স্বীকার করেন, শত্র"তাবশত প্রতিপক্ষকে ফাঁসাতে নকল স্বামী সেজে তিনি এ মিথ্যা মামলা করতে এসেছেন", বলেন আমিনুল। হাফেজ মিথ্যা মামলার বিষয়টি স্বীকার করায় হাকিম হাসান মাহমুদ তাৎক্ষণিকভাবে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেন দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৮ ঘ.