লালমনিরহাট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলায় র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মোগলহাট গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জমির উদ্দিন জানিয়েছেন।
আটকৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার পলাশী গ্রামের ভূপেন্দ্রনাথ রায়ের ছেলে সতীশ চন্দ্র রায় (২৮) এবং হাবীব মোল্লার ছেলে সুজাউল মোল্লা বিপ্লব (২৭)।
তারা দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিলো বলে ওসি জানান।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮০২ ঘ.
bdnews24