২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্যক্ত: গৌরনদীতে যুবকের কারাদণ্ড

বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে টিপু সরদার (১৯) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে টিপু সরদার (১৯) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অপর দুই যুবককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে এই দণ্ড দেওয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান। টিপু উপজেলার সিংগা গ্রামের এসকেন্দার সরদারের ছেলে। অপর দুই দণ্ডপ্রাপ্তরা হলো-শৌলকর গ্রামের আজাহার হাওলাদারের পুত্র টিপু হাওলাদার (১৮) এবং একই গ্রামের নয়ন রাঢ়ী (১৯)। উত্যক্তের শিকার স্কুল ছাত্রীর পিতা নাসির মোল্লা জানান, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে আসা যাওয়ায় পথে প্রায়ই তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত ওই যুবকরা। শনিবার বিকালে বিদ্যালয় থেকে ফেরার পথে ওই যুবকরা তাকে উত্যক্ত করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বিডিনিউজ টোয়েন্টিরফার ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৪৬ ঘ.