২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সদরঘাট ওয়াইজঘাটে একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বাবু (২৫) নামে এক যুবক মারা যান। হায়দার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ওই প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই টুটুল বিকাল সাড়ে ৩টার দিকে রতন বাবু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাসা কেরানীগঞ্জের জিনজিরার মালো পাড়ায়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রতন বাবুর মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে। কমলাপুর রেলওয়ে পুলিশ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কমলাপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। যুবকের পরনে সাদা গেঞ্জি ছিলো বলে জানায় রেলওয়ে পুলিশ। কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তারুজ্জামান জানান, যুবকটির একটি পা ও একটি হাত কেটে যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২০১ ঘ.