২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

বরগুনার আমতলী উপজেলা সদরে চারশ ইয়াবা বড়ি আটক ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

বরগুনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলা সদরে চারশ ইয়াবা বড়ি আটক ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সদস্যরা শনিবার বিকালে উপজেলা সদরে এ কে স্কুলের সামনে এই বড়ি আটক করে। গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন (৩৩) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজিমিজি গ্রামের আনিসুর রহমানের ছেলে সুমন মিয়া (২৭)। তাদের আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মোহাম্মদ নুর-উজ-জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। আমতলী থানার ওসি বাবুল আকতার জানান, এই দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০৪ ঘ.